দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন পে স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষক পদে চাকরির শুরুতে মূল বেতন হবে ৩২ হাজার টাকা। অন্যদিকে সহকারী শিক্ষকদের মূল বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে।
সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। পুরনো কাঠামোয় এ গ্রেডের শুরুতে মূল বেতন ছিল ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় প্রথম ধাপে ৫০ শতাংশ বাড়িয়ে তা হবে ২৪ হাজার টাকা।
দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরো ৪ হাজার টাকা করে যোগ হয়ে মূল বেতন দাঁড়াবে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টসহ এ গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।
২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন হারে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হলে একজন নতুন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে। এদিকে, ২০২৮ সালের জানুয়ারি আসতে এখনো প্রায় ১৬ মাস বাকি রয়েছে।
অন্যদিকে, সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান। পুরনো কাঠামোয় এ গ্রেডের মূল বেতন ছিল ১১ হাজার টাকা থেকে। নতুন কাঠামোয় শুরুতেই তা হবে ২৪ হাজার টাকা। ইনক্রিমেন্টসহ সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা। ২০২৮ সাল থেকে নতুন একজন সহকারী শিক্ষকের মোট বেতন-ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে।
তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে বেতন নির্ভর করবে চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন ও ইনক্রিমেন্টের ওপর। চূড়ান্ত হিসাব জানা যাবে সরকারি প্রজ্ঞাপন জারির পর।
কেএম